Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০২ জুন ২০২৫ | ০১:৪১ অপরাহ্ন

মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ০২ জুন ২০২৫

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সুমন (৪১) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরের বিসিক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাফিজুর রহমান সপুরা মিয়াপাড়া এলাকার শহিদুর রহমানের ছেলে।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোস্তাফিজুর রহমান ভ্যানে করে বেকারি পণ্য দোকানে দোকানে সরবরাহ করেন। সকালে এ কাজের জন্য ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি। তখন একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়।

এ সময় মোস্তাফিজুর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় স্বজনেরা মামলা করতে চান না। তাই একটি অপমৃত্যুর মামলা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সুমন (৪১) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।......সংগৃহীত ছবি