Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৬ জুন ২০২৫ | ১২:১৭ অপরাহ্ন

​মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ দেশে ঈদুল আজহা পালন আজ

অনলাইন ডেস্ক : ০৬ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আযহা পালন হচ্ছে আজ । শুক্রবার (০৬ জুন) স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার ঈদ উল আযহা পালন হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে।

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে, ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। আজ ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্রেও।

ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক ঘণ্টা আগে পরে ঈদ উদযাপন হবে ইউরোপসহ বিশ্বের আরও বিভিন্ন দেশে। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদ উল আযহা পালিত হবে শনিবার (৭ জুন)।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আযহা পালন হচ্ছে আজ । ......সংগৃহীত ছবি