Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৫ জুন ২০২৫ | ০৪:৪৯ অপরাহ্ন

ইরানের জনগণের প্রতি ইসরায়েলের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : ১৫ জুন ২০২৫

ইরানের অস্ত্র উৎপাদন কারখানা ও সেনা প্রতিষ্ঠানগুলো থেকে দূরে থাকতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের সেনাবাহিনী এ সংক্রান্ত একটি পোস্ট দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইসরায়েলি সেনাবাহিনীর ফার্সি ভাষার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ֹ‘সকল ইরানি নাগরিকের প্রতি জরুরি সতর্কতা। যারা বর্তমানে বা অচিরেই সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশপাশে অবস্থান করছেন, তাদেরকে অবিলম্বে ওই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে ফিরে আসবেন না।’

গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয়। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান। 

তেহরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০ জনে।

আল জাজিরা

ইরানের জনগণের প্রতি ইসরায়েলের সতর্কবার্তা​অস্ত্র হাতে ইসরায়েলি সেনা সদস্যরা।...সংগৃহীত ছবি- রয়টার্স