Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৮ জুন ২০২৫ | ০৬:১০ অপরাহ্ন

নিয়ামতপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৮ জুন ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ শীর্ষক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মুর্শিদা খাতুন।

এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা তামাকজনিত রোগের ভয়াবহতা তুলে ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে তামাকের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।


.........সংগৃহীত ​ছবি