Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৩ জুন ২০২৫ | ০৫:২৫ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ২৩ জুন ২০২৫

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের সহকারী হাসিনুর ইসলাম ওরফে সজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসিনুর ইসলাম সজল রাজশাহী নগরের শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার সাইনুদ্দীন ওরফে সান্টুর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। রোববার দিবাগত রাতে শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সজল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার আগে থেকেই শাহরিয়ার আলমের সঙ্গে থাকতেন। প্রথমে শুধু তার ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করলেও পরবর্তীতে সবকিছুরই দায়িত্বে আসেন। নিয়োগ ও বদলি বাণিজ্য এবং তদবিরের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তার সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী গ্রেপ্তার। ছবি - কাবিল হোসেন