Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৬ জানুয়ারি ২০২৪ | ০৬:৪৯ পূর্বাহ্ন

হাতীবান্ধায় গরুবোঝাই ভটভটি উল্টে মাংস ব্যবসায়ী মৃত্যু

অনলাইন ডেস্ক ২৬ জানুয়ারি ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধায় গরুবোঝাই ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আফজাল হোসেন হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা এলাকার আব্দুর রহমান ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাংস ব্যবসায়ী আফজাল হোসেন (৪৫) পাশের চামটারহাট থেকে গরু কিনে ভটভটি করে আসার পথে সেটি উল্টে যায়। পরে তিনি ভটভটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গরুসহ ভটভটি উল্টে মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।


হাতীবান্ধায় গরুবোঝাই ভটভটি উল্টে মাংস ব্যবসায়ী মৃত্যু