Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৯ জুলাই ২০২৫ | ১১:২৯ পূর্বাহ্ন

ঢাকাসহ দেশের ৪ বিভাগে অতিভারী বর্ষণ , ভূমিধসের আশঙ্কা

অনলাইন ডেস্ক : ০৯ জুলাই ২০২৫

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ (৯ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (৯ জুলাই) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এছাড়া আজ দিনভর ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির আভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


........সংগৃহীত ছবি