Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১০ জুলাই ২০২৫ | ১২:০৫ অপরাহ্ন

গোয়ালিয়ার 'ইয়াবা মোস্তাক' গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ জুলাই ২০২৫

হত্যা, অস্ত্র, মাদক, অপহরণসহ ডজন মামলার চাঞ্চল্যকর পলাতক আসামি মোস্তাক আহমদ প্রকাশ 'ইয়াবা মোস্তাককে' গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে  র‌্যাব জানিয়েছে, বুধবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ইয়াবা মোস্তাক অবস্থান করছে সংবাদে র‌্যাব-১৫ এর সদর ব্যটালিয়নের একটি দল অভিযান চালায়। ওই অভিযানে ইয়াবা মোস্তাককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার ইয়াবা মোস্তাক (৪২) রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়া পালং এর মৃত আশরাফ মিয়ার পুত্র। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


গোয়ালিয়ার 'ইয়াবা মোস্তাক' গ্রেফতার