Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৭ জুলাই ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ন

ডিগ্রি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজকে : জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক : ১৭ জুলাই ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের বৃহস্পতিবারের (১৭ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

গত ৩ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

................সংগৃহীত ছবি