Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৮ জানুয়ারি ২০২৪ | ০১:২৭ পূর্বাহ্ন

ভারতীয় তারকা জিতলেন ডাবলসে শিরোপা

অনলাইন ডেস্ক: ২৮ জানুয়ারি ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসে ইতালির টেনিস তারকা সাইমন বোলেনি এবং আন্দ্রিয়া বাবসোরিরকে ৭-৬ এবং ৭-৫ ব্যবধানে হারিয়েছে ভারতের টেনিস তারকা রোহান বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন। প্রথমবারের মতো এই ভারতীয় তারকা ৪৩ বছর বয়সে এসে ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।

সেই সাথে চলতি আসরে সবচেয়ে বেশী বছর বয়সী খেলোয়াড় ছিলেন ভারতের রোহন বোপান্না। সেই সঙ্গে তিনি  ১৯৬৮ সালে পর অস্ট্রেলিয়ান ওপেনে একমাত্র খেলোয়াড় যিনি কিনা ৪৩ বছর বষয়ে এই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হলেন। ১ ঘন্টা ৩৯ মিনিট ধরে চলে এই ম্যাচ।

এরআগে বোপান্না ২০১০ এবং ২০২৩ সালে পুরুষদের ডাবলসে সেরা পারফরম্যান্স করেছিলেন। সেবার তিনি ইউএস ওপেনে ফাইনালে উঠেন। যদিও দেখা পাননি শিরোপার। এছাড়াও ২০২২ সালে  ফরাসি ওপেন এবং ২০১৩, ২০১৫ এবং ২০২৩ সালে উইম্বলডনের সেমিফাইনাল পর্যন্ত খেলেছিলেন তিনি।


অচ / বি 


ভারতীয় তারকা জিতলেন ডাবলসে শিরোপা