Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৮ জানুয়ারি ২০২৪ | ০৯:০১ অপরাহ্ন

পুনরায় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক: ২৮ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. নজরুল ইসলাম।রোববার (জানুয়ারি ২৮) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. নজরুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ পদে সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮,০০০/- (নির্ধারিত) বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পান প্রধানমন্ত্রীর সাবেক এই অতিরিক্ত প্রেস সচিব।নজরুল ইসলাম ২০০৯ থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন।

২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কোটায় যুগ্ম সচিব এবং ২০১৭ সালে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান। পরে ওই বছরের ১৮ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে যোগ দেন। ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে এ বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি গ্রেড-১ পদমর্যাদায় অতিরিক্ত প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নজরুল ইসলাম ১৯৮৪ ব্যাচের একজন সরকারি কর্মকর্তা। ২০১৯ সালের ৮ জানুয়ারি তিনি অবসরোত্তর ছুটিতে যান। সে সময় নজরুল ইসলামের পিআরএল বাতিল করে প্রধানমন্ত্রী তার স্পিচ রাইটার পদে নিয়োগ দেন।

তিনি বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা এবং তার লেখা বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার ও মঞ্চস্থ হয়েছে।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. নজরুল ইসলাম