Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৫ আগস্ট ২০২৫ | ০৬:৫১ অপরাহ্ন

আওয়ামী ফাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

প্রতিনিধি,বদরগাছী(নওগাঁ) ০৫ আগস্ট ২০২৫

নওগাঁর বদলগাছীতে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বদলগাছী উপজেলা বিএনপির বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

৫ই আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় বদলগাছী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও টকশো ব্যক্তিত্ব জনাব ফজলে হুদার নেতৃত্বে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়ন কয়েক হাজার নেতাকর্মি বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে। 

বিজয় র‍্যালিটি বদলগাছী চারমাথা মোড় থেকে  উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। 

কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি টক শো ব্যক্তিত্ব জনাব ফজলে হুদা বাবুলের সমাপনী বক্তব্যের মাধ্যমে বিজয় র‍্যালির সমাপনী ঘোষণা করা হয়।

আওয়ামী ফাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি