Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৫ আগস্ট ২০২৫ | ০৬:৫৫ অপরাহ্ন

নিয়ামতপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসে' শোক ও বিজয়ের' বর্ষপূর্তী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির অফিস থেকে

একটি গণমিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন মাথার এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাউছারুল রহমান রতনের সঞ্চালনা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক২ জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমূখ।

আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে  ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিয়ামতপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ