Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৯ আগস্ট ২০২৫ | ১১:৫২ অপরাহ্ন

নাটোরে নাহার ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে ন্যায্য বাজার মূল্যের বিনিময় পণ্য বিক্রয়

নিজস্ব প্রতিবেদক: ০৯ আগস্ট ২০২৫

 দৈনিক নিত্য পণ্য দ্রব্য মূল্য উর্দ্ধগতির কারণে নায্য বাজার মূল্যের বিনিময়ে নাহার ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে  পণ্য সরবরাহ এ্যাসোসিয়েশন ফর হিউম্যান নীডস ডেভলপমেন্ট  প্রস্তাবিত। দুঃস্থ মানব সেবা সংস্থা (প্রক্রিয়াধীন)   উপশহর, হাউসিং এস্টেট, বোয়ালিয়া,রাজশাহী ও মির্জাপুর দিয়ার পাড়া নারী উন্নয়ন সমিতির  নলডাঙ্গা জেলা নাটোর  , সভাপতি ও জেলা বিএনপির মহিলা দলের সিনিয়র সভাপতি  সুফিয়া খানম এর সহযোগিতায় গরীব অসহায় দুঃস্থ নারী পুরুষ প্রায় চারশত জনকে মাসে দুইবার করে তিন বছর এই ন্যায্য বাজারের  মধ্যে চাউল, ডাউল ও সয়াবিন তেলসহ সাত রকমের পণ্য ন‍‍্যায‍্য মূল্যে বিক্রয় করা হবে।

গতকাল ৯ই আগস্ট শনিবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মির্জাপুর দিয়ার পাড়া রফিকের বাড়িতে    নাহার ফুড  প্রোডাক্টস এর সভাপতি   আবুবক্কার এই কার্যক্রম পরিচালনা করেন   এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির মহিলা দলের সভাপতি   ও সাবেক মহিলা এমপি  বেগম সফিয়া হক।  আরো উপস্থিত ছিলেন  নাহার ফুড প্রোডাক্টস এর কোষাধক্ষ‍্য শান্তি,খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম, ব্যবসায়ী সুমনা বেগম, ছাত্রনেত্রী আজমেরা সুলতানা সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মির্জাপুর দিয়ার পাড়া নারী উন্নয়ন সমিতি

 উপজেলা  নলডাঙ্গা জেলা নাটোর সভাপতি ও বিএনপির মহিলা দলের সিনিয়র সভাপতি সুফিয়া খানম।  একজন সমাজসেবক হওয়ায় বিভিন্ন সময় সমাজের গরীব অসহায় ও নিন্ম আয়ের মানুষের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতেই

 তার এই মহৎ উদ্যোগ ন্যায্য বাজার মূল্যের বিনিময় পণ্য বিক্রয় প্রথম প্যাকেজ পণ্যের নামের তালিকা নিম্নে দেয়া হলো, সোয়াবিন তেল, ডাউল, চিনি গুড়া চাল, আটা, ডিটারজেন্ট পাউডার, লবণ ও সরিষার তেল।

নাটোরে নাহার ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে ন্যায্য বাজার মূল্যের বিনিময় পণ্য বিক্রয়