Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৯ জানুয়ারি ২০২৪ | ১০:৪০ পূর্বাহ্ন

চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কর্ম বিরতি

ছোটন সরদার, রাজশাহী ২৯ জানুয়ারি ২০২৪

রাজশাহীর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত ।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে  বিদ্যুৎ ভবনের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

মানববন্ধনে বক্তরা বলেন, এমডি কর্তৃক পিচরেট কর্মচারীদের চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন না করলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করার হুমকি দেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নর্দান বিদ্যুৎ বিতরণ বিভাগের তিন এর মুখপাত্র ও জেলা সাধারণ সম্পাদক মোঃ গাজিউর রহমান, বিদ্যুৎ বিতরণ বিভাগ এক এর সভাপতি মোঃ রুবেল খান ও দুই এর সভাপতি মোঃনুরুল ইসলাম, বিদ্যুৎ বিতরণ বিভাগ চার এর সভাপতি মোঃ কবীর হোসেন পাঁচ এর সভাপতি মোঃ আব্দুল আজিজ (রিংকু),মোঃ আসলাম আলী ও কাশিয়াডাঙ্গা  শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ওবাইদুল।

 

মানববন্ধন আয়োজন করেন,পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ,রাজশাহী ও রংপুর বিভাগ, নেসকো পিএলসি।

 

চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কর্ম বিরতি