Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৪ আগস্ট ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ন

আরএমপি ডিবি'র অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: ১৪ আগস্ট ২০২৫

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫ হাজার আশি টাকাসহ ১ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আল-আমিন ওরফে রবিন (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার আলমগীরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ সকালে আরএমপি ডিবি’র এসআই রিমন হোসাইন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধারের অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় আসামি তার বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে আরএমপি ডিবি পুলিশের ঐ টিম সকাল সোয়া ৯ টায় শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রবিনকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা নেশাজাতীয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরএমপি ডিবি'র অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেপ্তার ১