Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৮ আগস্ট ২০২৫ | ০৭:২২ অপরাহ্ন

এআইইউবি ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের মধ্যে সমঝোত

অনলাইন ডেস্ক : ১৮ আগস্ট ২০২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন (বিএফএফ)-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

গত ১৩ আগস্ট এআইইউবি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে এআইইউবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বিএফএফ-এর পক্ষে স্বাক্ষর করেন অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলামG

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান; প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান; ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন ইন-চার্জ প্রফেসর ড. আনোয়ার হোসেন; বিএফএফ-এর কোষাধ্যক্ষ কাজী সাইফুল হক; জাতীয় কোচ মো. আবু জাহিদ চৌধুরী এবং এআইইউবির স্পোর্টস অফিসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীন। 

এই সমঝোতা স্মারকের ফলে আগামী তিন বছরের জন্য এআইইউবি বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের শিক্ষা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশে ফেন্সিং খেলার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

............সংগৃহীত ছবি