Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৯ আগস্ট ২০২৫ | ১০:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফল

নিজস্ব প্রতিবেদক: ১৯ আগস্ট ২০২৫

 জেএফএ অনুর্ধ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলা গতকাল সোমবার (১৮আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়। খেলায় সফররত  জয়পুরহাট ২-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে পুজারানী ৬ ও ৩৪ মিনিটে ১টি করে গোল করেন। দিনের অন্য খেলায় সিরাজগঞ্জ ও নঁওগা জেলা ১-১ গোলে ড্র করে। সিরাজগঞ্জের পক্ষে অনিতা ৩০ মিনিটে ১টি গোল করেন ও নঁওগার জেলার পক্ষে সুতিরানী ৩৪ মিনিটে ১টি গোল পরিশোধ করলে খেলা ড্র হয়। আজ মঙ্গলবার ফাইনালে স্বাগতিক রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নেবে বলে বাফুফের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম জানান।

রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফল