Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৪ আগস্ট ২০২৫ | ০৮:৪৫ অপরাহ্ন

‘ইলা মিত্র’ বই নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ৫০ তম পাঠচক্রের আসর

নিজস্ব প্রতিবেদক: ২৪ আগস্ট ২০২৫

শ্রমজীবি, খেটে খাওয়া মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে তাঁদের সঙ্গে একাত্ম হতে হয়, কীভাবে নিপীড়িত মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে নেতৃত্ব দিতে হয় তা আমাদের শিখিয়ে গেছেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। শোষণ বৈষম্যহীন একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখিয়ে গেছেন। নারী শিক্ষার জন্যও তিনি রেখে গেছেন অগ্রগামী ভূমিকা। এজন্য তাঁকে স্বীকার করতে হয়েছে নানা ত্যাগ-তীতিক্ষার। ভোগ করতে হয়েছে নানা অমানুষিক নির্যাতন। তবুও তিনি সেই নিপীড়িত মানুষদের সঙ্গ ছাড়েননি। তাঁদের অধিকারের জন্য লড়াই আন্দোলন চালিয়ে গেছেন জীবনের শেষ পর্যায় পর্যন্ত। তিনি আজও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। মুক্তিকামী মানুষেরা শ্রদ্ধাভরে তাঁকে চিরকাল স্মরণ করবে। 

‘বই পড়ি, আলোকিত হই’ - সেই  গানে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ৫০ তম পাঠচক্রের আলোচনায় অংশ নিয়ে এসব কথা তুলে ধরেন বক্তারা। এ পাঠচক্রে আলোচ্য বই ছিল মালেকা বেগমের লেখা প্রথমা প্রকাশন কর্তৃক প্রকাশিত ‘ইলা মিত্র’ নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী। রোববার বিকেল পাঁচটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউটস কার্যালয়ে এ পাঠচক্রের আয়োজন করা হয়। এতে বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষার্থী ও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ। 

বইটির মূল আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম। প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইসরাইল সেন্টু, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক আবু হাসিব, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, শিক্ষক ও লেখক কবি আনিফ রুবেদ, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ। পাঠচক্রে সুভাষ মুখোপাধ্যায় রচিত ‘কেন বোন পারুল ডাকো রে’ কবিতাটি আবৃত্তি করেন উপদেষ্টা আজিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান অর্পিতা। 

তেভাগা আন্দোলন শেষে ইলা মিত্রের উপর পাকিস্তানী পুলিশের বর্বরতা ও পৈশাচিক নির্যাতন, তাঁর সংগ্রামময় জীবনের নানা দিক, তাঁর নজিরবিহীন আত্মত্যাগ, তাঁর বর্ণাঢ্য ক্রীড়া জীবন, চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠার তৎপরতা, তেভাগা আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি তাঁর ভালোবাসা ও সংগ্রাম, তাঁর রাণী মা হয়ে ওঠার গল্প ওঠে আসে বক্তাদের আলোচনায়। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান নেয়া শরণার্থীদের সহায়তা ও মুক্তিযুদ্ধে তাঁর যে অবদান তাও তুলে ধরেন বক্তারা। 


‘ইলা মিত্র’ বই নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ৫০ তম পাঠচক্রের আসর