Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৫ আগস্ট ২০২৫ | ০৮:৩৬ অপরাহ্ন

একযোগে ১৮৯ বিচারককে বদলি

অনলাইন ডেস্ক ২৫ আগস্ট ২০২৫

সারা দেশে একযোগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের মোট ১৮৯ জন বিচারককে বদলি করেছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

বদলির তালিকা দেখুন- প্রজ্ঞাপন ১ প্রজ্ঞাপন ২ প্রজ্ঞাপন ৩

..........সংগৃহীত ছবি