Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৬ আগস্ট ২০২৫ | ১০:৪৬ পূর্বাহ্ন

সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আহত ৯

নিজস্ব প্রতিবেদক: ২৬ আগস্ট ২০২৫

রাজশাহীতে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনাবাহিনীর ক্যাম্প বাকশিমইল গ্রামেই অবস্থিত। রাতের টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কার পর সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত আট সেনাসদস্য ও ট্রাকের হেলপারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। আহত সেনাসদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি এখনও খাদে পড়ে আছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ছবি - কাবিল হোসেন