Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৬ আগস্ট ২০২৫ | ১০:১৩ অপরাহ্ন

কমলাপুর স্টেশনে তরুণীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক

অনলাইন ডেস্ক ২৬ আগস্ট ২০২৫

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্যামলী খাতুন (২৮) নামে এক তরুণীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই ঘাতকে আটক করে নিরাপত্তা বাহিনীর(আরএনবি) সদস্যরা। জানাগেছে, ঘfতক নিহত নারীর প্রেমিক ছিলো।

কমলাপুর আরএনবি সূত্রে জানা গেছে,ঘটনার পর ঘাতক প্রেমিক  মো. সুজনকে (৪০) আশপাশের লোকজনের সহয়াতায় আরএনবি'র এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করার পর  রেলওয়ে পুলিশের সহযোগীতায় কমলাপুর রেলওয়ে থানায় আসামীকেসোপর্দ করেন এবং আহত নারীকে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণ জণিত কারণে মারা যায় সে মারা যায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে মো. সুজন তার কথিত প্রেমিকা শ্যামলী খাতুনকে ধারালো চাকু দিয়ে মুখমণ্ডল ও গলায় উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে পালানোর সময় ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতার সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। পরে  ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, সুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় শ্যামলীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শ্যামলী তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ও অন্য কারো সাথে প্রেমের সম্পর্ক রয়েছে মর্মে শ্যামলীর প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে  জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

জানা গেছে, সুজন তার নিজ বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি শপিং ব্যাগের ভেতর তার নিজের অপর একটি সাদা রংয়ের  টিশার্ট দ্বারা পেঁচিয়ে লুকিয়ে কমলাপুরে নিয়ে আসেন। পরে তার প্রেমিকা শ্যামলীকে বেড়ানোর কথা বলে কৌশলে  কমলাপুর রেলস্টেশনে এনে নির্জন জায়গায় এই হত্যাকাণ্ড ঘটান।  এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।


রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্যামলী খাতুন (২৮) নামে এক তরুণীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।.....সংগৃহীত ছবি