Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ৩০ আগস্ট ২০২৫ | ০১:৩৭ অপরাহ্ন

নুরের উপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ৩০ আগস্ট ২০২৫

নুরের উপর হামলার প্রতিবাদে ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাবি শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা।

এসময় আন্দোলনকারীরা বলেন,  ভিপি নুরের উপর হামলাকারী সকল জাতীয় পার্টি ছাত্রলীগ এবং সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় অবিলম্বে আনতে হবে। ভিপি নুরের উপর হামলা মানে বৈষম্য বিরোধী সকল শিক্ষার্থীদের উপর হামলা। বেলা ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নুরের উপর হামলার প্রতিবাদে ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাবি শিক্ষার্থীরা। ছবি - কাবিল হোসেন