Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০২ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৩৯ অপরাহ্ন

সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২৫

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও ৭ রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

সাতটি রাজনৈতিক দল-এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির সঙ্গে বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। 

গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। ওই বৈঠকে তিনি সমসাময়িক রাজনীতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ করেন।

এর আগে রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। __প্রতীকী ছবি