Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০৮ অপরাহ্ন

নিয়োগ দিচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ

অনলাইন ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী পর্যায়ের শিক্ষা দানকারী প্রতিষ্ঠানটি প্রভাষক (ইংরেজি বিভাগ) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা

পদের নাম: প্রভাষক (ইংরেজি বিভাগ) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিশ্ববিদ্যালয় বা কলেজে লেকচারার হিসেবে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: কলেজে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৫ অক্টোবর ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।......সংগৃহীত ছবি