Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৫৭ অপরাহ্ন

দুই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ, উত্তেজনা

অনলাইন ডেস্ক : ১১ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ইনডেক্স কার্ড ও আইডি কার্ড সংশ্লিষ্ট জটিলতায় শহীদ তাজউদ্দীন কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরুর পর বেলা পৌনে ১২টার দিকে এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়। এর মধ্যে শহীদ তাজউদ্দিন আহমেদ হলে প্রায় ২৩ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। ছবিবিহীন ভোটার তালিকা এবং হাতে কালি না লাগানোর কারণে প্রার্থীদের দাবির মুখে এই ঘটনা ঘটে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কেন্দ্রটিতে এই ঘটনা ঘটে। পরে ১২টা ১৫ মিনিটে আবার ভোট গ্রহণ শুরু হয়।

অনিয়মের অভিযোগ নিয়ে সৃষ্ট জটিলতায় এক ঘণ্টা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল।

বেলা সাড়ে ১২টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। এসময় সব ভোটারকে এবং নারী প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এতে হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। তবে দেড়টার দিকে আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

ছবি