Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৩ অপরাহ্ন

চ্যাম্পিয়ন এসটিএস লড়াই একাদশ, রানার আপ ডিজে কেএফসি একাদশ

নিজস্ব প্রতিবেদক: ১৩ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল,  স্লোগান কে সামনে রেখে প্রতিবছর ন্যায় এবারও অনুষ্ঠিত   হয়েছে । ষষ্ঠবারের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ২০২৫।


সাঁওতাল জাগরন আখড়ার আয়োজনে,১২ সেপ্টেম্বর ও ১৩ সেপ্টেম্বর(শুক্রবার ও শনিবার)  রাজশাহীর তানোরের  ময়েনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত দুইদিন ব্যাপী খেলা শেষে চ্যাম্পিয়ন যোগ্যতা অর্জন করে এসটিএস লড়াই একাদশ এবং রানার আপ হয় ডিজে কেএফসি একাদশ। 

খেলাটি সাঁওতাল জাগরণ আখড়ার সদস্য মি. রমেশ মুর্মু, মি .অর্জুন কুমার মাঝি, মি .স্বপন মুরমু, মি. নন্দলাল কিস্কু মি. মিলন হাঁসদা, মি. শ্যামল মুর্মু, মি .সুজন মুর্মু, মি. মান্নান সহ আরো অনেকে পরিচালনা করেন।


 মিস্টার সুরেশ কিস্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টূর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ তৌহিদুর ইসলাম রেজা ( সাবেক সাধারণ সম্পাদক মুন্ডুমালা পৌর বিএনপি ) বিশেষ অতিথি ছিলেন মোঃ ফিরোজ কবির, (সাবেক সাধারণ সম্পাদক মুন্ডুমালা পৌর বিএনপি)  মোঃ আতাউর রহমান ( সাবেক সভাপতি মুন্ডুমালা , পৌর বিএনপি )  মোঃ নুরুল হুদা, মোহাম্মদ জুয়েল রানা, মোহাম্মদ রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, স্লোগান কে সামনে রেখে প্রতিবছর ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ।