Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১০ অপরাহ্ন

মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু

আবুল কালাম আজাদ ২২ সেপ্টেম্বর ২০২৫

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। ২১ সেপ্টেম্বর থেকে মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছে।

ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে সূচনা হয় দেবীপক্ষের। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। চলে দেবীর চক্ষুদানের প্রস্তুতি।

মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আজ দশভুজা শক্তিরূপে দেবী দুর্গা মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন।

আগামী ২৮ সেপ্টেম্বর রোববার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল পর্ব শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসব শেষ হবে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, শুভ মহালয়ার দিনে কৈলাস থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন এবং দেবীপক্ষের সূচনা হয়। তাই মহালয়া থেকে দুর্গা উৎসবের আমেজ শুরু হয়। দুর্গা পূজার সূচনার দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়েছে।

মহালয়া-১৪৩২ উদযাপন উপলক্ষে ২১ সেপ্টাম্বর  ভোরে রাজশাহীর পুজা মন্ডপে দেবীবরণের আয়োজন করে রাজশাহী সর্বজনীন পূজা ফাউন্ডেশন। এসময় চোখে পড়ার মত ভক্তরা উপস্থিত ছিলেন।

এদিকে মহালয়া তিথিতে  সারা দেশের মত রাজশাহীর সকল মন্দির ও পূজামণ্ডপগুলোয় ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের আয়োজন ছিল। চণ্ডীপাঠ ছাড়াও মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্ত্যে আহ্বান জানান ভক্তরা। রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরে সেই আনুষ্ঠানিকতা দেখা গেছে। সেখানে পুরেহিতরা চণ্ডীপাঠ ও চণ্ডী পূজা ছাড়াও আবাহন সংগীত পরিবেশন করেন।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’।