Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪৫ অপরাহ্ন

পর্যটক হয়রানির দায়ে কিটকট ব্যবসায়িসহ আটক ৯

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ সেপ্টেম্বর ২০২৫

পর্যটক হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। গতকাল অভিযানে ৩ জন বোরকা বাহিনীর সদস্য, ২ জন হিজড়া, ৩ জন পেশাদার ছিনতাইকারি এবং ভাসমান অপরাধি (ঝাউ বাগানের) পর্যটক হয়রানি করার অপরাধে একজন কিটকট ব্যবসায়িসহ ৯ জনকে আটক করেছে।

বিজয়বাংলা নিউজকে রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পর্যটন শিল্প উন্নয়নে ট্যুরিস্ট পুলিশ যেমন আন্তরিক তেমন অপরাধ দমনেও সর্বদা সচেষ্ট। তিনি আইন শৃঙ্খলা রক্ষাসহ পর্যটক সেবা-উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


পর্যটক হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।