Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২১ ডিসেম্বর ২০২৩ | ০৩:১৫ পূর্বাহ্ন

বদলগাছীতে নৌকায় পক্ষে মটরসাইকেল শোভাযাত্রা

সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ ২১ ডিসেম্বর ২০২৩

নওগাঁর বদলগাছীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮,নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী)আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর পক্ষে মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বুধবার ২০শে ডিসেম্বর বিকেল ৩টায় উপজেলা আওয়ামীলীগ বদলগাছী শাখার আয়োজনে বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলুর সভাপতিত্বে মটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু খালেদ বুলু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাকলাইন মোস্তাক সুবেল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার, উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতু,বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন,কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সহ  উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ,উপজেলা ছাত্রলীগ সহ ভাতৃপ্রতিম অংঙ্গসংগঠনের নেতাকর্মী  বিজয় শোভাযাত্রায় অংশনেয়।


উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু খালেদ বুলু বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক গতকাল মঙ্গলবার  বিজয় শোভাযাত্রা করার সিদ্ধান্ত ছিলো  এরই ধারাবাহিকতায় আজকের এই  মোটরসাইকেল শোভাযাত্রা।

 

মটরসাইকেল  শোভাযাত্রাটি  নৌকার পক্ষে শ্লোগান দিতে দিতে বদলগাছী শেখ রাসেল স্টেডিয়াম থেকেবালুভরা,দ্বীপগঞ্জ,ভান্ডারপুর,মিঠাপুর,খাদাইল,ভেরেন্ডী,গনর্ধ্বপুর,নুনুজ,পাহাড়পুর,গোবরচাঁপা হয়ে বদলগাছীর চারমাথা মোড় প্রদক্ষিন করে সন্ধা সাড়ে ৬টায়  শেখ রাসেল স্টেডিয়ামে এসে শোভাযাত্রা শেষ হয়। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রায় ৫শতাধিক মটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।