
রাজশাহীর বাঘা উপজেলা থেকে একটি পুরনো মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া নামক এলাকা থেকে এটি উদ্ধার করে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের দল।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, এটি কষ্টি পাথরের মূর্তি।
এর ওজন ১৫৬ কেজি। এটির দাম প্রায় এক কোটি ৫৬ লাখ টাকা।