Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০১ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৪ পূর্বাহ্ন

রাজশাহীতে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৪

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে রাজশাহীতে উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, উপ-অঞ্চল, রাজশাহী ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে ও মশল প্রজ¦লন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম, শিক্ষা বোর্ড সচিব মোঃ হুমায়ুন কবীর, জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন।  


রাজশাহীতে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন