Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৩ অক্টোবর ২০২৫ | ০২:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সিপিবি’র কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক: ১৩ অক্টোবর ২০২৫

আসন্ন ১৪ নভেম্বর, ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি প্রস্তুতির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সোমবার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়।

সিপিবির জেলা কমিটির সভাপতি ইসরাইল সেন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষকনেতা আবিদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদস্য আবু হাসিব প্রমূখ।

'দুনিয়ার মজদুর এক হও' স্লোগানকে সামনে রেখে এই সভায় দলটির মূল রাজনৈতিক এজেন্ডা তুলে ধরা হয়। সভায় বক্তারা বলেন, দেশে বর্তমান পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় বামপন্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের ফ্যাসিবাদ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও লুটপাটের রাজনীতির বিপরীতে একটি শোষণমুক্ত সমাজ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে বাম গণতান্ত্রিক সরকার গঠন করা অপরিহার্য। সেই লক্ষ্যেই সিপিবির এই জাতীয় সমাবেশ আহ্বান করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জে সিপিবি’র কর্মীসভা