Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২০ অক্টোবর ২০২৫ | ০৫:১৭ অপরাহ্ন

বগুড়ায় সারজিসের গাড়িবহরে হামলা, জেলা পরিষদে অবরুদ্ধ

অনলাইন ডেস্ক ২০ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে এ ঘটনা ঘটে। তাকে জেলা পরিষদে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সারজিস আলম। বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল ৩টায় সেখানে আসেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন তিনি। এরপরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়।

খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন তারা। এনসিপির নেতারা অভিযোগ করেন, বারবার বলার পরও আগে থেকে নিরাপত্তার তেমন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

তবে,এই ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

 

.........সংগৃহীত ছবি