Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২২ অক্টোবর ২০২৫ | ১০:০০ অপরাহ্ন

কক্সবাজারে হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে মদ্যপানে পর্যটকের মৃত্যু

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ অক্টোবর ২০২৫

কক্সবাজার কলাতলি এলাকার আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মোহাম্মদ রুবেল (৪২) নামের এক পর্যটককে হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার ২২ অক্টোবর সকালে জেলা সদর হাসপাতালে আনার পর মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।

এ ঘটনায় পুলিশ হেফাজতে নেয়া ৪ জন হলো রুবেলের বন্ধু মো. মামুন (৪৮), মো. মোতালেব (৩৬), কক্সবাজারের মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে রুবেল প্রাইভেটকারযোগে চালকসহ কক্সবাজার ঘুরতে আসেন। ওইদিন তারা কলাতলী হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে উঠেন। পরে চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজার অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ২০ অক্টোবর নওগাঁ থেকে তার ৪ বন্ধু কক্সবাজার এসে ওই হোটেলটিতে উঠেন।

মঙ্গলবার রাতে হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলের ৪০৭ নম্বর কক্ষে রুবেল বন্ধুদের নিয়ে অবস্থান করছিলেন। ভোররাতের দিকে তিনি অসুস্থবোধ করছিলেন। পরে ওই কক্ষে অবস্থানকারি নারীসহ অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হোটেলটি পরিদর্শন করে। পরে হাসপাতাল থেকে পুলিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে। এসময় হাসপাতাল থেকে ওই পর্যটককে নিয়ে আসা দুই নারী এবং তার দুই বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

পর্যটকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।

তিনি জানান, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কক্সবাজারে হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে মদ্যপানে পর্যটকের মৃত্যু