Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৩ অক্টোবর ২০২৫ | ০৫:৫৩ অপরাহ্ন

এমপি পদ প্রার্থী ডঃ মোহাম্মদ আবু ইউসুফ সেলিমের বাগমারা প্রেস ক্লাবে সাংবাদিক ও স্থানীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ২৩ অক্টোবর ২০২৫

রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ডঃ মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম)-এর সাথে বাগমারা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ অক্টোবর ২০২৫) মঙ্গলবার সকালে বাগমারা প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও গণতন্ত্র মঞ্চ বাগমারা উপজেলা শাখা।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম)। তিনি বলেন, “মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে দুর্নীতি, দারিদ্র্য ও ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করা আমাদের লক্ষ্য। জনগণের প্রকৃত ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে চাই।”

এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মুক্তভাবে মতবিনিময় করেন এবং বাগমারার উন্নয়ন, শিক্ষা, কৃষি ও বেকারত্ব সমস্যা সমাধানে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।

সভায় ভাসানী জনশক্তি পার্টি ও গণতন্ত্র মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এছাড়া,সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভাশেষে ভবানিগঞ্জ বাজারের ব্যাবসায়ী, সাধারন মানুষ ও গন্যমান্য ব্যাক্তি বর্গের সাথে কুশল বিনিময় শেষে মিছিল করেন।মিছিলটি বাগমারা প্রেসক্লাব থেকে বের হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে প্রায় দেড় থেকে দুইশত মানুষ অংশগ্রহন করে।

ছবি