Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৬ নভেম্বর ২০২৫ | ০৫:২২ অপরাহ্ন

তানোরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

সৈয়দ মাহামুদ শাওন ০৬ নভেম্বর ২০২৫

রাজশাহীর তানোর উপজেলায় ইঞ্জিনচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার পাঠাকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল চালক আব্দুল মান্নান (৬০)। উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এছাড়াও, শুভ ইসলাম নামে ওই অটোভ্যানের চালক আহত হয়েছেন। সে কৃষ্ণপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে। 

তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ জানান, রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।


রাজশাহীর তানোর উপজেলায় ইঞ্জিনচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।