Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৯ নভেম্বর ২০২৫ | ০১:৩৫ অপরাহ্ন

সিইসির সঙ্গে সাংবাদিক প্রতিনিধিদের বৈঠক শুরু

অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের সংগঠন বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নীতিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হবে। প্রতিনিধিরা সিইসির কাছে নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি তুলে দেবেন এবং দ্রুত নীতিমালা সংশোধনে প্রয়োজনীয় উদ্যাগ নেওয়ার জন্য সিইসিকে অনুরোধ জানানো হবে।

আরএফইডির সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা প্রতিনিধি দলে রয়েছেন।

সংগৃহীত ছবি