Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৫ নভেম্বর ২০২৫ | ০৭:৪৯ অপরাহ্ন

রাজশাহীতে জামায়াত প্রার্থীর শোডাউন

নিজস্ব প্রতিবেদক: ১৫ নভেম্বর ২০২৫

রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগরী শাখার নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলের নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন দিয়েছেন। শনিবার সকালে নেতাকর্মীদের নিয়ে এই শোডাউন দেন তিনি।

সকাল ১০টায় নগরের নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড এলাকা থেকে এ শোভাযাত্রাটি শুরু হয়। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানান। আর তার পেছনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা।

তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। শোডাউন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নগরের দরগাপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শোডাউন শেষ হয়।

ছবি - কাবিল হোসেন