Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৭ নভেম্বর ২০২৫ | ০৪:১৭ অপরাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরে ফের সংঘর্ষ

অনলাইন ডেস্ক ১৭ নভেম্বর ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজিত ছাত্র-জনতার ফের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তেজিত ছাত্র-জনতা সেখানে প্রবেশ করতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে দুপুরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সঙ্গে ছাত্র-জনতার ব্যাপক সংঘর্ষ হয়। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর বিকেল ৩টার দিকে ছাত্র-জনতা ফের দখলে নেয় ধানমন্ডি ৩২ নম্বর সড়ক। তখন সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সঙ্গে মুখোমুখি অবস্থান নেয় উত্তেজিত ছাত্র-জনতা। এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে আবার সংঘর্ষ শুরু হয়। 

সংগৃহীত ছবি