Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২২ নভেম্বর ২০২৫ | ০৪:০২ অপরাহ্ন

পদ্মার নবগঙ্গা চরে ২৫০ বিঘায় বহুমুখী ফসল প্রকল্প উদ্বোধন

জেসিকা শেখ, বিশেষ প্রতিনিধি: ২২ নভেম্বর ২০২৫

রাজশাহীর নবগঙ্গা পদ্মাচরে প্রথমবারের মত বহুমুখী ফসল চাষের একটি বৃহৎ কৃষি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২২নভেম্বর) সকালে তরমুজ, মরুভূমি-ফল সাম্মাম, পিয়াজ, শসা ও মৌসুমি সবজির বীজ রোপণের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়।

পদ্মা নদীর বুক চিরে জেগে ওঠা নবঙ্গা চর নিত্য বদলাতে থাকা বালু ও খরাতাপের মাঝেই যেন নতুন করে জন্ম নিচ্ছে রাজশাহীর কৃষির আরেক সম্ভাবনা। দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা পতিত এই চরাঞ্চলে এবার শুরু হয়েছে ২৫০ বিঘা জমিজুড়ে একটি বৃহৎ বহুমুখী ফসল প্রকল্প। এ অঞ্চলে এর আগে এত বড় আকারে একসঙ্গে বিভিন্ন ফসলের চাষ কখনও হয়নি।

খুলনা ও রাজশাহী মিলে দুইটি কোম্পানী সকালে আনুষ্ঠানিকভাবে তরমুজ, পিয়াজ, শসা ও মৌসুমি সবজির বীজ রোপণের মাধ্যমে প্রকল্পটির যাত্রা শুরু হয়। চারদিকে বালুমাখা হাওয়ার সঙ্গে কৃষকদের মুখে ছিল রোদে পোড়া হাসি এক নতুন কৃষি সম্ভাবনার প্রত্যাশা।

রাজশাহীর মিনহাজ এন্টারপাইজ প্রকল্প পরিচালক বাবর আলী বলেন, একসঙ্গে বিভিন্ন ফসল চাষের উদ্যোগ পূর্বে ছিল না। পদ্মাচরের উর্বর মাটি ও জলবায়ুর সুবিধা কাজে লাগিয়ে এই প্রকল্প রাজশাহীর কৃষি অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বলে আশা প্রকাশ করেন তারা।


খুলনা আরাদ্ধা এন্টারপাইজ প্রকল্প পরিচালক সেক্সপিয়ার বলেন, “নবগঙ্গা পদ্মাচরে এ ধরনের বহুমুখী ফসল প্রকল্প আগে হয়নি। আমরা শুধু মৌসুমি ফসল তরমুজ, মরুভূমি-ফল সাম্মাম এর পাশাপাশি বহু জাতের ফসল চাষ করে পুরো বছরজুড়ে উৎপাদন বজায় রাখতে চাই। এতে কৃষকদের আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

প্রকল্পে ব্যবহৃত হবে উন্নতমানের বীজ, বৈজ্ঞানিক সার ব্যবস্থাপনা, মাটির পিএইচ বিশ্লেষণ এবং আধুনিক সেচব্যবস্থা। এসব প্রযুক্তি প্রয়োগে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ফসলের গুণগত মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, নবগঙ্গা পদ্মাচরের এই উদ্যোগ সফল হলে এটি চরভিত্তিক কৃষির একটি নতুন মডেল হিসেবে বিবেচিত হবে এবং দেশের অন্যান্য চরাঞ্চলেও অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করতে পারে।


রাজশাহীর নবগঙ্গা পদ্মাচরে প্রথমবারের মত বহুমুখী ফসল চাষের একটি বৃহৎ কৃষি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ছবি: বিজয় বাংলা