Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৩ নভেম্বর ২০২৫ | ০৮:২৩ অপরাহ্ন

‘ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই

অনলাইন ডেস্ক ২৩ নভেম্বর ২০২৫

’প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করা যাবে না। কারণ ভূমিকম্প যে কোনো সময় হতে পারে তাই আতঙ্ক নয়, বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে জরুরি। এ বিষয়ে বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা আগেই পাঠানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন পদোন্নতির কাজ আটকে আছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যে পদগুলো শূন্য হবে, সেখানে নতুন নিয়োগ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এর আগে সকালে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

..সংগৃহীত ছবি