
রাজশাহী মহানগরীর নিউমার্কেট সংলগ্ন ‘ওয়ে হোম আবাসিক হোটেলের কক্ষে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ক্রাইমসিন ইউনিট পৌঁছানোর পর লাশটি আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, মৃত যুবকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।