Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৯ নভেম্বর ২০২৫ | ০৫:৫০ অপরাহ্ন

রেলের ঝুঁকিপূর্ণ অপরাধ দমন ও যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে আরএনবি পশ্চিমের অভিযান

আবুল কালাম আজাদ ২৯ নভেম্বর ২০২৫

ট্রেনে পাথর নিক্ষেপসহ নিত্যদিনের ঝুঁকিপূর্ণ অপরাধ দমন এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রাজশাহীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে। চীফ কমান্ড্যান্ট পশ্চিম জহুরুল ইসলামের দিকনির্দেশনায় মাঠপর্যায়ে এই অভিযান পরিচালিত হচ্ছ।

রেললাইনের ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিতকরণ, যাত্রীদের নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা এবং অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ছিল অভিযানের মূল লক্ষ্য।

অভিযান চলাকালে যাত্রীদের উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা প্রচার করে রেলওয়ে কর্তৃপক্ষ। জানানো হয়, ট্রেনে পাথর নিক্ষেপ শুধু যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়ায় না, বরং জাতীয় সম্পদেরও ক্ষতি করে। সন্দেহজনক কেউ বা কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়। একইসঙ্গে জানালা দিয়ে মাথা–হাত বাইরে না বের করা, চলন্ত ট্রেনের কাছে দাঁড়িয়ে ছবি না তোলা এবং লেভেল ক্রসিং ও রেললাইন এলাকায় বিপজ্জনক আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

রেলওয়ের স্থাপনা, সিগন্যাল, রেললাইন বা ট্রেনের কোনো অংশ নষ্ট বা বিকল করা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, রেলওয়ে আইন অনুযায়ী এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেনে পাথর নিক্ষেপসহ সব ধরনের নাশকতা ও অপরাধ দমনে নিয়মিত নজরদারি ও টহল আরও জোরদার করা হবে। যাত্রীদের সহযোগিতা পেলে নিরাপদ রেলভ্রমণ নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেছে পশ্চিম রেলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এই উর্ধতন কর্মকর্তা।


রেলের ঝুঁকিপূর্ণ অপরাধ দমন ও যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে আরএনবি পশ্চিমের অভিযান