Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৩:৩২ অপরাহ্ন

বদলগাছীতে তাপমাত্রা নামলো ১২.১ ডিগ্রি সেলসিয়াসে

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ০৩ ডিসেম্বর ২০২৫

নওগাঁর বদলগাছীতে জানান দিচ্ছে শীতের বার্তা। সকাল ও সন্ধায় কখনও মেঘে ঢাকা কুয়াশাচ্ছন্ন, আবার দুপুরে ঝলমলে রোদ। আবার কখনও ঠান্ডা, কখনও বা গরম। এভাবেই কাটছে উপজেলার দিন।

উপজেলায় দিন দিন শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। কমছে তাপমাত্রাও বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের কার্যক্রম।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্র; যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এরআগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা বলেছেন, সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে বেশ শীত অনুভূত হয়। রাতভর হালকা কুয়াশার ঢেকে থাকে এলাকা। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের কারণে গরম অনুভূত হয়। প্রতিদিনের মতো আজ রোববার তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। দিনের বেলায় ঝলমলে রোদ থাকে।

বারোফালা গ্রামের জহুরুল বলেন, দিনের বেলা রোদ ঝলমলে ও গরম আবহাওয়া থাকে। কিন্তু সন্ধ্যা হলেই গায়ে পড়তে হয় শীতের কাপড়। ঘুমোতে গেলে মোটা কম্বল ছাড়া উপায় থাকে না।

ভ্যানচালক সোবহান বলেন, ‘সন্ধ্যা পর হালকা বাতাস ও শীতের কারনে ভ্যান চালানো কষ্ট হয়ে যায়। আজ সূর্য উঠার আগ পর্যন্ত কুয়াশা ছিল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ভ্যান চালানোই কষ্ট। সকালে যাত্রীও পাওয়া যায় না।

বদলগাছী আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে।


নওগাঁর বদলগাছীতে জানান দিচ্ছে শীতের বার্তা।