Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০৫ পূর্বাহ্ন

নির্মলাধীন ভবন ধসের ঘটনায় রাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ০৫ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামরুজ্জামান হলের ভবন ধসের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় আহত শ্রমিকদের পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান, কাজের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় ভবন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমফিলের ছাত্র আব্দুল মজিদ অন্তরের সভাপতিত্বে ও পপুলেশন সাইন্স এর মাস্টার্সের শিক্ষার্থী আমানুল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম কনক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান এবং পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর সালেহ হাসান রকিব।

মানববন্ধনে বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে গুণগত মান বজায় রেখে আমাদের নির্মাণ কাজগুলো সম্পন্ন করা হচ্ছে কিনা তা আগে পরীক্ষা-নিরীক্ষা করা হোক। তারপরে নিশ্চিত হয়ে পরবর্তী নির্মাণ কাজগুলো সম্পন্ন করা হোক। কারণ প্রচুর অর্থ খরচ হচ্ছে রাষ্ট্রের, অর্থ যেন আমাদের জন্য মৃত্যু ফাঁদ হয়ে না দাঁড়ায় সেই দাবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় নেওয়া হোক। এছাড়া বক্তারা আরও বলেন এই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাতিল কওে নতুন কওে অভিজ্ঞ কোন ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হোক।

এছাড়া মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নির্মলাধীন ভবন ধসের ঘটনায় রাবিতে মানববন্ধন অনুষ্ঠিত