Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১০ ডিসেম্বর ২০২৫ | ০৬:৩২ অপরাহ্ন

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির খোঁজ মিলেছে

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১০ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদ পারভেজ (৩৩) মানসিক ভারসাম্যহীন। ঘুরতে এসে তিনি দলছুট হয়ে কক্সবাজার সৈকত এলাকায় হারিয়ে যান।

পারভেজের দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে পরিবার, জানানো হয় প্রশাসনকে। অবশেষে নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে ‘ইমার্জেন্সি রেসকিউ উইং’ এর প্রযুক্তি ও কৌশলগত প্রচেষ্টার মাধ্যমে তাকে খুঁজে বের করতে সক্ষম হয় কক্সবাজার টুরিস্ট পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে আপন ভাইয়ের কাছে পারভেজকে হস্তান্তর করা হয়। পারভেজ তার ভাইকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, নিখোঁজের সংবাদ পাওয়া মাত্রই ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তৎপরতা শুরু করে। পরে ছবি ও পোশাকের তথ্য বিশ্লেষণের মাধ্যমে পারভেজকে সৈকতের একটি পয়েন্টে সন্ধান পায়।




নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির খোঁজ মিলেছে