Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:১৮ পূর্বাহ্ন

ভাবকীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

অনলাইন ডেস্ক: ০৫ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে ৩৩/১১ কেভি, ২×১০/১৩.৩৩ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান কেন্দ্রটি উদ্বোধন করেন।

বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, উপকেন্দ্রটি উদ্বোধনের ফলে ৬টি জেলার (ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা) ২০টি উপজেলার জনগণ মানসম্মত বিদ্যুৎ সুবিধা পাবে। তাদের ভোল্টেজজনিত আর কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি অনেকাংশেই এখানকার বিতরণ লসও হ্রাস পাবে। কল-কারখানাতেও লোডশেডিংয়ের সমস্যা থাকবে না। এছাড়া সেচ মৌসুমেও নতুন গতি আসবে। নিরবচ্ছিন্ন ও উন্নত গ্রাহক সেবার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উপকেন্দ্র অগ্রণী ভূমিকা রাখবে।

কট/বি

ভাবকীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন