Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৯ ডিসেম্বর ২০২৫ | ০৩:০৬ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশের অভিযানে কাউন্সিলরসহ আটক ১৬

নিজস্ব প্রতিবেদক ১৯ ডিসেম্বর ২০২৫

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএমপি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্র বহন এবং সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য মামলার ৭ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত দুইজন হলেন— মো. শহীদুল ইসলাম পচা (৪০) ও মো. জাহিদুল ইসলাম (৩৬)। শহীদুল ইসলাম পচা রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে এবং তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

অপরদিকে, আওয়ামী যুবলীগের কর্মী মো. জাহিদুল ইসলাম একই থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


সংগৃহীত ছবি