Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৩ ডিসেম্বর ২০২৫ | ১২:২৩ অপরাহ্ন

প্রথম আলো-ডেইলি স্টারে ঘটনায় আরও ৯ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগে এই ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছিল ডিএমপি।

এই ঘটনায় প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাতনামা একটি মামলায় ৫০০ ও অন্যটি মামলায় ৪০০ জনকে আসামি করা হয়।

..............সংগৃহীত ছবি